আমাদের কথা
মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলে একটি সুপরিচিত প্রতিষ্ঠান।বিদ্যালয়টি ১৯৪৬ খ্রি. হতে হলিক্রশ ব্রাদারদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।এখানে পড়াশুনার পাশাপাশি একজন শিক্ষার্থীর সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বাঙ্গীন প্রচেষ্টা চালানো হয়। শিক্ষা গ্রহণ ও পাঠদান কার্যক্রম দুটি মানবজীবনের একটি পবিত্র অধ্যায়। একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর হিসেবে এই বিদ্যাপীঠ নিরলসভাবে সেবায় ব্রতী। কোমলপ্রাণ শিক্ষার্থীদের জীবন গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধ, দয়া, সেবা, কোমলতা, উদারতা, সহনশীলতা, ধৈর্য্য, শৃঙ্খলা, শিষ্ঠাচার, অভিজোজন প্রক্রিয়ায় বৃদ্ধি, সুপ্ত প্রতিভার বিকাশ ও যুগোপোযোগী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সামনে ধাবিত হচ্ছে।
সংক্ষিপ্ত ইতিহাস
সবুজ পাহাড় ঘেরা চট্টগ্রাম জেলা নবসৃষ্ট কর্ণফুলি থানার নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় একটি মিশনারি (ক্যাথলিক) শিক্ষা প্রতিষ্ঠান। এটি মূলত চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ ডাইয়োসিস এর ( পূর্বে চট্টগ্রাম ধর্মপ্রদেশ ) অধীনস্থ পবিত্র ক্রশ ব্রাদারদের (হলিক্রস ব্রাদার নামে সর্বাধিক পরিচিত) কর্তৃক পরিচালিত একটি আদর্শ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। দিয়াং মরিয়ম আশ্রমের গোড়াপত্তন সম্বন্ধে কিছু কথা জেনে রাখা খুবই প্রয়োজন।
লক্ষ্য ও উদ্দেশ্য
Vision: Education Mind and Heart of the student. To serving students who are poor and living on the edges of society.
Mission: Motivated by the vision of the Congregation of Holy Cross, the school seeks to provide our student body with a well-rounded program of studies and activities aimed at the formation of character and the education of the heart as well as the mind.